| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবির হল সংসদগুলোতে নির্বাচিত হয়েছেন যারা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:১০:১২:অপরাহ্ন  |  ১৩৫৭৯৮৩ বার পঠিত
জাবির হল সংসদগুলোতে নির্বাচিত হয়েছেন যারা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

আলবেরুনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মোনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান।

মওলানা ভাসানী হল সংসদের ভিপি হয়েছেন আবদুল হাই স্বপন, জিএস হয়েছেন হৃদয় পোদ্দার, এজিএস হয়েছেন রাকিব হাসান।  

মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি হয়েছেন খালেদ জোবায়ের শাবাব, জিএস হয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ, এজিএস হয়েছেন আরাফাত হোসেন।

শহীদ সালাম–বরকত সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

আ ফ ম কামাল উদ্দীন হল সংসদের ভিপি হয়েছেন জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার ও  এজিএস হয়েছেন রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)।

জাতীয় কবি নজরুল ইসলাম হল সংসদের ভিপি হয়েছেন মো. রাকিবুল ইসলাম। জিএস হয়েছেন আলী আহমদ, এজিএস সামিন ইয়াসির লাবিব।  

২১ নম্বর ছাত্র হল সংসদের ভিপি হয়েছেন ইবনে শিহাব, জিএস ওলিউল্লাহ আল মাহদী ও তুষার আহমেদ শাওন।

শহীদ রফিক-জব্বার হল সংসদের ভিপি হয়েছেন মেহেদী হাসান, জিএস হয়েছেন শরীফুল ইসলাম। এজিএস হয়েছেন আরিফুল ইসলাম সাদী।

রোকেয়া হল সংসদের ভিপি হয়েছেন তাসনীম খন্দকার, জিএস নাবিলা মাহজাবীন ও এজিএস ফাহমিদা আক্তার সাওদা।

নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।

১০ নম্বর (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।

১৫ নম্বর (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস মেহনাজ মোহনা। এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।

বেগম সুফিয়া কামাল হল সংসদে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী ছিল না, সেজন্য নির্বাচন হয়নি। অনেক পদ শূন্য থেকেছে। ভিপি হয়েছেন জান্নাতুন নাঈম জেরিন, জিএস হয়েছেন রুবিনা জাহান তিথি।

বীর প্রতীক তারামন হল সংস্দের ভিপি ফারজানা আক্তার উর্মি, জিএস  প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়া, এজিএস কুদরাতি লাবণ্য।


বিস্তারিত আসছে... 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪