| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:৫০:১৩:পূর্বাহ্ন  |  ১৫৪৯৬৫৯ বার পঠিত
ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা
ছবির ক্যাপশন: ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রোববার দুপুর ১২ টার দিকে শিল্পীর মরদেহ শেষ শ্রদ্ধার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে ফুলেল শ্রদ্ধা জানান তার ভক্ত অনুরাগীরা। সেই তালিকায় আছেন অনেক তারকাও।

তবে দেশে না থাকায় উপস্থিত হতে পারেননি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কিন্তু দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো এক নজর দেখতে তিনি ভিডিওকলে অংশ নেন। জানালেন শ্রদ্ধাও। সেইসঙ্গে ফরিদা পারভীনের পরিবারকে সমবেদনাও জানান রুনা লায়লা।

শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ফরিদা পারভীন শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছিল সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। এর আগেও সংকটাপন্ন অবস্থায় বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ফরিদাকে। কিন্তু পরিবারের সদস্য-অনুরাগীদের আশ্বস্ত করে প্রতিবারই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন।

ফরিদা পারভীনকে নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ যাত্রায় আর ঘরে ফেরা হলো না তার। চলে গেলেন চিরদিনের মতো অনন্তলোকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪