| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:১৮:০৩:অপরাহ্ন  |  ১৫৪৮৬৭৮ বার পঠিত
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অমন পোশাক পরে হাজির হয়ে আবারও সামাজিক মাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই মডেল।

গতকাল (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের ‘দ্য ওয়েস্টিন’ হোটেলে এক অ্যাওয়ার্ড শো’তে স্বামীর সঙ্গে উপস্থিত হন এই মডেল তারকা। যেখানে তিনি একটি পুরস্কারও জিতেছেন। তবে এ অনুষ্ঠানে তার পোশাক ছিল খুবই দৃষ্টিকটু। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

মডেল আঁখির এমন পোশাকের একটি ছবিতে একজন মন্তব্য করেছেন, ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’

কেউ আবার লিখেছেন, ‘ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝিনা বাপু!’ কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’

এর আগে, জিভে পিয়ার্সিং পরে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার বিষয়েও তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়েও তার ফ্যাশন স্টেটমেন্ট সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে।

তার এমন পোশাকে প্রশ্ন উঠেছে, একজন তারকা কী পরবেন, তার দায়ভার কি কেবল তার ব্যক্তিস্বাধীনতার মধ্যে পড়ে, নাকি জনসচেতনতার দিকটিও মাথায় রাখা উচিত? সমাজ ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলার বিষয়টিও সামনে এনেছেন অনেকেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪