| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৫:৩০:৩৭:পূর্বাহ্ন  |  ১৫৬০১৬৬ বার পঠিত
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ছবির ক্যাপশন: আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ সেমন্তি সৌমি এক সময় বিদেশি ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে তার মনোভাব বদলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমি খোলামেলা জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন ও পেশা সম্পর্কিত অনেক অজানা কথা, যা শুনে ভক্তরা রীতিমতো চমকে গেছেন।

সৌমি বলেন, বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না

তিনি আরও জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশীয় ছেলে। তিনি বলেন, আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।

রেস্টুরেন্টে ছবি তোলার প্রসঙ্গেও সৌমি মন্তব্য করেন, বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ভালো ছবি তোলার জন্য ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা থাকে। আমার অনেক সুন্দর ছবি তারা তুলে দেয়। তারা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪