| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একজন নারীর জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:০৭:০৯:পূর্বাহ্ন  |  ১৫৫৫১৫৮ বার পঠিত
একজন নারীর জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা
ছবির ক্যাপশন: একজন নারীর জীবনযুদ্ধ, ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা

রিপোর্টার্স২৪ ডেস্ক : সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক নারীর স্বপ্ন ও সংগ্রামের গল্প নিয়ে আসছে ‘বাড়ির নাম শাহানা’। সিনেমাটির মূল চরিত্র দীপা—নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া এক তরুণী, যাকে পরিবারের চাপে ইংল্যান্ডপ্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাঙ্ক কলে বিয়ে করতে হয়। ভাগ্যের অজানা পথে লন্ডনে গিয়ে দীপা কি একা সামলাতে পারবে কঠিন বাস্তবতা—এই প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।

লীসা গাজীর পরিচালনায় এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। আগামী ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে বাড়ির নাম শাহানা।

২০২৩ সালে ভারতের মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম ক্রিটিকস গিল্ড থেকে জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড জিতেছে। লন্ডনের বিএফআই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের পছন্দের সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। ২০২৪ সালে রোম কারাভান ফিল্ম ফেস্টিভ্যালে ও একই পুরস্কার পেয়েছে। এছাড়া মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে এবং শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে রানার–আপ জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০২১ সালে ভারতের এনএফডিসি ফিল্ম বাজারে এফবিআর উইনার খেতাবও পেয়েছিল সিনেমাটি। এরই মধ্যে চ্যানেল–৪ ইউকে দুই বছরের জন্য সিনেমাটির সম্প্রচার অধিকার কিনে নিয়েছে।

চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী ও আনান সিদ্দিকা। অভিনয়ে রয়েছেন আনান সিদ্দিকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির, সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম।

গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহর এবং ইংল্যান্ডের একটি ছোট শহরে। শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে, কোনো ডাবিং নয়।

পরিচালক লীসা গাজী জানান, এটি বিষণ্ণ করার সিনেমা নয়, বরং জীবনের জয়গানে মুখর। প্রযোজক আরিফুর রহমান বলেন, দীপা চরিত্রটির মধ্যে আমি আমার জীবনে দেখা মানুষদের ছায়া খুঁজে পাই।

মাটির প্রজার দেশে খ্যাত গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভ –এর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশে পরিবেশন করবে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। দেশের বাইরে অক্টোবর থেকে সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অস্ট্রেলিয়ায় পরিবেশনা করছে স্ক্রিনস্কোপ।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪