| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের দিনটি আমার কাছে একবুক শূন্যতা : অপু বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০৯:১৯:১০:পূর্বাহ্ন  |  ১৫৫৫৩৯৫ বার পঠিত
আজকের দিনটি আমার কাছে একবুক শূন্যতা : অপু বিশ্বাস
ছবির ক্যাপশন: আজকের দিনটি আমার কাছে একবুক শূন্যতা : অপু বিশ্বাস

রিপোর্টার্স২৪ ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না— তার মা বেঁচে নেই। অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন।

তাই এই মাসটি তার কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যু বার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে যায়। একই বছর ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।

পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান। মাকে হারানোর এই দিনে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে দিয়েছেন।

যেখানে তিনি লিখেছেন, আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪