| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:৩৫:০৮:পূর্বাহ্ন  |  ১৫১৬৭৮৮ বার পঠিত
জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগীতশিল্পী জুবিন গর্গ। ছবি : সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। ভারতীয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকা দুর্ঘটনায় পড়েন তিনি। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি এই শিল্পীকে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

আসামের এই জনপ্রিয় গায়ক নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় তার মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২ বছর।

সংগীত জগতে তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী-সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই গভীরভাবে শোকাহত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪