| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিশা পাটানির বাড়িতে গুলি

রবীন্দ্রনাথসহ দুইজনকে গুলি করে মারলো পুলিশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১৪:১০:১১:অপরাহ্ন  |  ১৫৫২৩৭০ বার পঠিত
রবীন্দ্রনাথসহ দুইজনকে গুলি করে মারলো পুলিশ
ছবির ক্যাপশন: বলিউড অভিনেত্রী দিশা পাটানি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত ১২ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। জানা যায়, উত্তর প্রদেশের মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এই ঘটনা ঘটে; এবং দুটি গ্যাং গ্রুপ গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার দায় স্বীকার করে।  

এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নামে পুলিশ। এর ৫ দিন পর নতুন খবর, অভিনেত্রীর বাড়িতে গুলি চালানো দুই অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। সেই দুই অভিযুক্তের নাম রবীন্দ্রনাথ রোহতক ও অরুণ সোনিপত। তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিলো বলে দাবি পুলিশের। গুলি করে মারার পর তাদের কাছ থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশের একটি দল অভিযুক্তদের মুখোমুখি হয়। সেই সময় অভিযুক্তরা পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে দুই অভিযুক্তই গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।

এদিকে, ঘটনার দিন ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ দুই বাইক আরোহী দিশা পাটানির বারেলির বাড়িতে একাধিক রাউন্ড গুলি চালায়। সেই সময় দিশা বাড়িতে না থাকলেও, তার বাবা-মা এবং ভাইবোন ভেতরে ছিলেন।

এ ঘটনার তদন্ত শুরু হওয়ার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে।

পুলিশ বৃহস্পতিবার জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে অভিযান চলছে।

তবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, এই ঘটনায় দুই নাবালককে দিল্লি থেকে আটক করে পুলিশ। পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযুক্ত সন্দেহে ওই দুই নাবালককে আটক করে। তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদও চলছে। তবে তাদের বয়স কত, তা উল্লেখ করা হয়নি। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনা একটি বড়সড় হুমকির অংশ। হামলাকারীরা দিশাকে কিছু প্রকাশ্য মন্তব্যের কারণে হুমকি দিয়েছিল। 

প্রসঙ্গত, দিশার বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাং এক বিবৃতিতে জানিয়েছিল, হিন্দু ধর্মকে অপমান করায় এই হামলা চালানো হয়েছে।

তবে তাদের দাবি অনুযায়ী, দোষী দিশা নন, তার বোন খুশবু পাটানি। গোল্ডির অভিযোগ, দিশার বোন খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করেছেন। এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে। আর সনাতন ধর্মের অপমান তারা কিছুতেই সহ্য করবেন না। তাই এটিই ছিল তাদের ‘সাবধানবাণী’।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪