| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু কাল, র‍্যাগিং বন্ধে কঠোর প্রশাসন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৯:৫২:৫৮:পূর্বাহ্ন  |  ১৩১০০৮৯ বার পঠিত
জাবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু কাল, র‍্যাগিং বন্ধে কঠোর প্রশাসন
ছবির ক্যাপশন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল রোববার। এদিকে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেকোনো ধরনের র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঙ) ধারা অনুসারে- বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ-র‍্যাগিং-নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।

এতে আরও বলা হয়, র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা অনুযায়ী র‍্যাগিং এর সর্বোচ্চ শাস্তি সাময়িক হতে চিরতরে বহিষ্কার। সংশ্লিষ্ট সকলকে র‍্যাগিং প্রতিরোধে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।'

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪