| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুবিনের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, আয়োজকদের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৯:৫৬:২৩:পূর্বাহ্ন  |  ১৫৩৯০৯৩ বার পঠিত
জুবিনের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, আয়োজকদের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: জুবিনের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, আয়োজকদের বিরুদ্ধে মামলা

রিপোর্টার্স ডেস্ক : ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে আয়োজকদের বিরুদ্ধে মামলা  করা হয়েছে। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি এফআইআর (মামলা) দায়ের করেছেন এক আইনজীবী।

জানা গেছে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান ৫২ বছর বয়সী এই গায়ক। দেশটিতে মূলত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। কাজের ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

মামলায় নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ইভেন্টের উদ্যোক্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, উৎসবের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত যথাযথ নিরাপত্তা ও পরিকাঠামো নিশ্চিত না করেই জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যান। সেই অবহেলাতেই গায়কের মৃত্যু হয়েছে। সঙ্গে ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার ডাইভিং করার সময় পানিতে ডুবে শ্বাসকষ্টের শিকার হন জুবিন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে ডুবে শ্বাসকষ্টের কথাই জানা গেছে। উল্লেখ, গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি’, পিয়া রে পিয়া   রে গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গর্গ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪