| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড. হোসেন শহীদ সরওয়ার্দী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:০০:১৮:অপরাহ্ন  |  ১২৯৭৬৮২ বার পঠিত
চবিতে প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড. হোসেন শহীদ সরওয়ার্দী
ছবির ক্যাপশন: অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।

আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, অধ্যাপক সরওয়ার্দী এক বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তিনি ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার নতুন কার্যভার গ্রহণ করবেন।

এই নিয়োগে তাকে প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪