| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেছালো চাকসু নির্বাচন,অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১২:৩৯:২৭:অপরাহ্ন  |  ১২৯০৬১৪ বার পঠিত
পেছালো চাকসু নির্বাচন,অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর
ছবির ক্যাপশন: পেছালো চাকসু নির্বাচন,অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর

চবি প্রতিনিধি: দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১২ই অক্টোবর। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ১২ই অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ই অক্টোবর।

পূজার ছুটির পরপরই ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন একাধিক ছাত্র সংগঠন ও পদপ্রার্থীরা। তাদের দাবি ও পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, " গতকাল (২২ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী প্রচারণা চালানোর সময় বৃদ্ধির জন্য অনুরোধ করলে আমরা নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই চাকসু নির্বাচন ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর করার। এছাড়াও ১০ অক্টোবর বি সি এস পরীক্ষার বিষয়টিও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। "

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪