| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জের প্রধান বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রদলের নবীন বরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৩:৪২:৪৯:অপরাহ্ন  |  ১৭৪৯২৭৯ বার পঠিত
মানিকগঞ্জের প্রধান বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজে ছাত্রদলের নবীন বরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকে পদার্পণের প্রথম দিনে সহস্রাধিক শিক্ষার্থীকে অভ্যর্থনা জানিয়েছে মানিকগঞ্জের প্রধান বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ। পাশাপাশি ফুলেল শুভেচ্ছা ও স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল চেকআপের ব্যবস্থা করেছে কলেজ শাখা ছাত্রদল।

সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি প্রফেসর মো. শহীদুজ্জামান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের কল্যাণে কাজ করাই হবে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, বাংলাদেশ ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা সভাপতি গো. মনিরুজ্জামান মনির, কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি মো. মোশারফ হোসাইন প্রমুখ।

বক্তব্যে ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ নবীনদের উদ্দেশ্যে বলেন, 'তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি তোমাদের নজর রাখতে হবে, কলেজের সুষ্ঠু শিক্ষা পরিবেশ অক্ষুন্ন রাখার দিকে। এটা আমাদের সবার দায়িত্ব। বিগত স্বৈরাচারের আমলে ছাত্রলীগের ক্যাডার বাহিনীরা ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনালীতে কম্পিত করে রেখেছিল। যা মেধাবী বিকাশে শিক্ষার্থীদের বাধাগ্রস্ত করেছে। এটা শিক্ষাঙ্গন আমরা চাই শিক্ষার পরিবেশ বজায় থাকুক। কলেজে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য সকল শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং প্রত্যেককে সহপাঠী সুলভ আচরণ করতে হবে। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে ছাত্রদল তোমাদের পাশে থাকবে।'

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবীন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিজেদের মাঝে পরিচয় পর্ব ও কলেজ জীবনের স্বপ্ন ভাগাভাগি করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪