| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ১৫:৩০:৩২:অপরাহ্ন  |  ১৫১৬১৪৪ বার পঠিত
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাহরুখ
ছবির ক্যাপশন: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করছেন শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে বলিউড বাদশা শাহরুখ খানের হাতে প্রথমবার উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি। 

‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’- নানা আমেজের সিনেমা দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে প্রতিনিধিত্ব করছেন, বক্স অফিসে রাজত্ব করছেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। 

বলিউড দাপিয়ে বেড়ানোর আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে টেলিভিশন থেকে। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। 

এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক। 

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘ডন’, ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে প্রমাণ করেছেন- তিনি কেবল তারকাই নন, অভিনেতাও।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪