| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:০৬:২৭:পূর্বাহ্ন  |  ১৫১২৫৪৫ বার পঠিত
জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই
ছবির ক্যাপশন: জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এরপর একাধিক নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। 

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরেই প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের একজন যুবকের সঙ্গে। ভক্তদের সঙ্গে প্রেমিকের পরিচয় করিয়ে দিয়েছেন মাহি নিজেই। 

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না।

মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা। 

ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’ এ ক্যাপশন থেকেই বুঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি। 


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪