| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৭:০২:১০:পূর্বাহ্ন  |  ১৫৩৮৬৮৮ বার পঠিত
‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব
ছবির ক্যাপশন: ‘মহা জাদুতে’ দর্শক মাতাবেন হাবিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন জমজমাটভাবে চলেছে। এবার দর্শকদের জন্য আসছে বিশেষ চমক—হাবিব ওয়াহিদ ফিরছেন তার জনপ্রিয় গান ‘জাদু’র নতুন রূপ ‘মহা জাদু’ নিয়ে। আর এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মেহের নিগর রুস্তমের সঙ্গে ফিউশন করা গান ‘মহা জাদু’ মুক্তি পাবে। যা হাবিবের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া। 

কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলটিতে একটি ১৩ সেকেন্ডেও ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।  

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদ তার ভক্ত-অনুরাগীরা নতুন গানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, হাবিবের প্রথম একক অ্যালবাম ‘শোনো’ যা ২০০৬ সালে প্রকাশিত হয়। অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে যার মাঝে অন্যতম ‘জাদু’ গানটি নিয়েই এবার কোক স্টুডিও বাংলার আয়োজন। 


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪