| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কি প্রেমিক রাহুল মোদি?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:৫৪:৪১:পূর্বাহ্ন  |  ১৫২১৩৪৮ বার পঠিত
বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কি প্রেমিক রাহুল মোদি?
ছবির ক্যাপশন: বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কি প্রেমিক রাহুল মোদি?

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর— এমন কথা শোনা যাচ্ছে বেশ কয়কদিন ধরেই। ভারতীয় গণমাধ্যমের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। কাকে বিয়ে করছেন শ্রদ্ধা, তা নিয়ে রয়েছে আলোচনা।

শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪