| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকসুর প্রবিধি ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:১৬:০৬:অপরাহ্ন  |  ১২৮৫৮৬১ বার পঠিত
শাকসুর প্রবিধি ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনে হস্তান্তর করা হবে : উপাচার্য
ছবির ক্যাপশন: উপাচার্য এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রবিধি চূড়ান্ত করতে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। 

শাকসু ভবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপাচার্য বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এখন কোনো শাকসু ভবন দৃশ্যমান নেই। শিগগিরই একটি নান্দনিক শাকসু ভবন বানানো হবে।’

শাকসু নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকসু নির্বাচনের জন্য প্রবিধি চূড়ান্ত করতে একটি কমিটি কাজ করছে। কমিটি আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবিধি চূড়ান্ত করবে এবং ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তা হস্তান্তর করবে। প্রবিধি সিন্ডিকেট সভায় অনুমোদন হয়ে গেছে। কিছু বিষয় নিয়ে আরেকটু দেখতে হবে।’

নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা যেন না ঘটে। সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পড়াশোনা। একটি মারামারি বা কোনো ঘটনা ঘটে গেলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪