| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা সেই মামলা ফিরিয়ে দিল আদালত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৭:৩৫:০৬:পূর্বাহ্ন  |  ১৪৯৩১১৩ বার পঠিত
শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা সেই মামলা ফিরিয়ে দিল আদালত
ছবির ক্যাপশন: শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা সেই মামলা ফিরিয়ে দিল আদালত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউড নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাই কোর্ট। প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

ওই সিরিজে নিজের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে অভিযোগ করে ওয়াংখেড়ে সিরিজটি সরানোর আবেদনও জানান। তবে আদালত জানায়, ঘটনাটি দিল্লিভিত্তিক নয়, তাই মামলাটি এখানকার আওতায় পড়ে না। ফলে আদালত আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেয়।

২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হন। সে সময় তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।

পরবর্তীতে আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তিনি মুক্তি পান। চলতি বছর আরিয়ান নির্মিত ব্যাডস অব বলিউড সিরিজে মাদককাণ্ডের ঘটনাকে ব্যঙ্গ করে কিছু সংলাপ ও চরিত্র তুলে ধরা হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে আইনি পথে যান ওয়াংখেড়ে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪