| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজায় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ডাকসু ভিপি সাদিকের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০০:০৫:২৭:পূর্বাহ্ন  |  ১৭৩৮১৩৭ বার পঠিত
দুর্গাপূজায় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ডাকসু ভিপি সাদিকের
ছবির ক্যাপশন: দুর্গাপূজায় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ডাকসু ভিপি সাদিকের

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শন শেষে হল পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাই। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান ডাকসু ভিপি।

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪