| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার প্যাডেল খেলা নিয়ে অনেক কথা হচ্ছে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৫ ইং | ০৪:৫২:৩৩:পূর্বাহ্ন  |  ১৪৮০৯৯৫ বার পঠিত
আমার প্যাডেল খেলা নিয়ে অনেক কথা হচ্ছে
ছবির ক্যাপশন: আমার প্যাডেল খেলা নিয়ে অনেক কথা হচ্ছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ফিটনেস রুটিন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এই তারকাকে সম্প্রতি নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। 

নিজের সেই প্যাডেল খেলার দক্ষতা প্রদর্শন করে আলিয়া সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। আলিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে।’ 

এই মন্তব্যের মাধ্যমে আলিয়া মূলত সেই সব 'সমালোচক' বা 'আলোচনাকারী'দের ইঙ্গিত দিয়েছেন, যারা তার এই নতুন শখের বিষয়ে আলোচনা করছেন। 

ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে তৈরি এই নতুন খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায়। এখানেই শেষ নয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলিয়া তার হিট সিনেমা 'গলি বয়'-এর জনপ্রিয় র‍্যাপ 'আপনা টাইম আয়েগা' যোগ করেছেন।

এর মাধ্যমে তিনি যেন ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই আলোচনা বা আসক্তি নিয়ে কারো কিছু বলার নেই। তিনি নিজের শর্তে জীবন যাপন করেন। প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেওয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এই খেলা খেলেন, যা টেনিসের চেয়েও ভিন্ন এবং অ্যাকশন-প্যাকড।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪