| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৭:১৩:৪৪:অপরাহ্ন  |  ১৪৯২৬৩৬ বার পঠিত
হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা
ছবির ক্যাপশন: আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।  

জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

সোমবার ঘটনাটি নিশ্চিত করেছেন আলমের স্ত্রী রিয়া মনি।

এ ঘটনায় সামাজকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এছাড়াও তার পরনের টি-শার্ট ছেঁড়া।

এছাড়াও আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলছেন হিরো আলমকে। তার হাত ও মাথাসহ বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪