| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবির 'লংমার্চ টু যমুনার' ৪ মাসেও অস্থায়ী আবাসনের অর্থছাড় হয়নি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:০৫:১৪:পূর্বাহ্ন  |  ১২৬৪৫৮৯ বার পঠিত
জবির 'লংমার্চ টু যমুনার' ৪ মাসেও অস্থায়ী আবাসনের অর্থছাড় হয়নি

জবি প্রতিনিধি : আবাসন সংকট সমাধানে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্রয় করা ৭ একর জমিতে অস্থায়ীভাবে দুইটি হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। 'লংমার্চ টু যমুনা' আন্দোলনের ৪ মাসেও মেলেনি অর্থ, ফলে স্হাপনা নির্মাণ কাজের অনিশ্চয়তা রয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় প্রসাশনের সূত্রমতে, মন্ত্রনালয় থেকে অর্থ ছাড় না পাওয়ায় কাজের দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে। ইতিমধ্যে বালু ভরাটের কাজ প্রায় শেষের দিকে থাকলেও অর্থের কারণে স্থাপনা নির্মাণ করা যাচ্ছেনা। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে অর্থ ছাড়ের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। নভেম্বর মাসে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ বিষয়ে চীফ ইন্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, বালি বরাটের কাজ প্রায় ৯৫% শেষ হয়েছে। অর্থ এখনো ছাড় হয়নি অর্থ ছাড় হলে স্থাপনা নির্মাণের কাজ দ্রুত শুরু করতে পারবো।

প্রকল্প পরিচালক (পিডি) মো: আমিনুল ইসলাম বলেন, বালি ভরাটের কাজ চুড়ান্ত পর্যায়ে রয়েছে।বর্তমানে পেলিসাইলিং করা হচ্ছে মানে ড্রাম দিয়ে চারপাশ ঘিরে ফেলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক শেখ রফিকুল ইসলাম বলেন,  আমরা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সাথে যোগাযোগ করছি নভেম্বর আসার একটা স্কোপ আছে। ৬ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে আমরা আবার যোগাযোগ করবো।উনারা খুব অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছেন। দ্রুতই এটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪