| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবিতে CUSS YouthMappers এর সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ওজায়ের হোসেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৬:২৭:২৫:পূর্বাহ্ন  |  ১২৩৮৩০৬ বার পঠিত
চবিতে CUSS YouthMappers এর সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ওজায়ের হোসেন

চবি প্রতিনিধি : CUSS YouthMappers হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক কার্যক্রমের অন্যতম প্ল্যাটফর্ম CUSS-এর একটি এফিলিয়েটেড ক্লাব, যা আন্তর্জাতিক বৃহত্তর YouthMappers নেটওয়ার্কের একটি স্বীকৃত চ্যাপ্টার। সংস্থাটি শিক্ষার্থীদের মাধ্যমে মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহ, জিও-স্পেশাল প্রযুক্তি ব্যবহার, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নিয়মিত কর্মশালা, জরিপ, প্রকল্পভিত্তিক কাজ ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে CUSS YouthMappers শিক্ষার্থীদেরকে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করে দেয়।

গত ২রা অক্টোবর, ২০২৫ ইং তারিখে CUSS YouthMappers-এর পূর্ব কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে, নতুন কমিটি এক বছরের জন্য অনুমোদনপ্রাপ্ত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

CUSS YouthMappers এর নতুন কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর শিক্ষার্থী মো. ওজায়ের হোসেন। উল্লেখ্য, মোঃ ওজায়ের হোসেন চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থীতা করছেন।

শিক্ষার্থীদের হাতে প্রযুক্তি ও গবেষণার শক্তিকে কাজে লাগিয়ে CUSS YouthMappers মানচিত্রভিত্তিক কার্যক্রম, তথ্য সংগ্রহ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এমন প্রত্যাশাই করছে মোঃ ওজায়ের হোসেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪