| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় বিজয় দেবারাকোন্ডা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৪:৫৩:২৩:পূর্বাহ্ন  |  ১৪৭৪৩২২ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় বিজয় দেবারাকোন্ডা
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় বিজয় দেবারাকোন্ডা

রিপোর্টার্স২৪ ডেস্ক : সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। ভারতের তেলেঙ্গানা রাজ্যের জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে সোমবার (৬ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটে। সে সময় গাড়িতে ছিলেন বিজয়ের পরিবারের সদস্যরাও। ভাগ্য ভালো, কেউ আহত হননি।

জানা গেছে, পুট্টাপার্থী থেকে ফেরার পথে বিজয়দের বহনকারী গাড়িটি একটি জিপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে 

বিজয়ের গাড়ির সামনের অংশের মারাত্মক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ভক্তদের উৎকণ্ঠা দূর করে নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় বিজয় জানান,সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। মাথা একটু ব্যথা করছে, তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। 

সবাইকে অনেক ভালোবাসা বিজয়ের এই আপডেটে স্বস্তি ফিরে পেয়েছেন ভক্ত-অনুরাগীরা। তার শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকে তাকে ‘সারভাইভার’ বলেও অভিহিত করছেন।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানার সঙ্গে বিজয়ের আংটিবদলের খবর চাউর হয়েছে। ভক্তদের মধ্যে যখন সেই খবর ঘিরে উত্তেজনা, তখন এই দুর্ঘটনার খবরে তৈরি হয় উদ্বেগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪