| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসুতে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রী সংস্থার বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৯:২৫:২৯:পূর্বাহ্ন  |  ১২৩৪৯৭০ বার পঠিত
চাকসুতে  নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রী সংস্থার বিরুদ্ধে
ছবির ক্যাপশন: চাকসু ভবন

চবি প্রতিনিধি: দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই অক্টোবর। ইতোমধ্যেই চাকসু নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ছাত্রী সংস্থার বিরুদ্ধে। উক্ত হল থেকে যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে প্রার্থিতা করা স্বতন্ত্র প্রার্থী ফারিহা নানজিবা একাধিকবার সাইবার বুলিং ও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বলে তিনি জানিয়েছেন। যা চাকসু নির্বাচনি আচরণবিধিমালা ৫(গ) লঙ্ঘন করে। হলের প্রাইভেট গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে তার বিরুদ্ধে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে ফারিহা নানজিবার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল থেকে যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে প্রার্থিতা করছি। হলের একটি প্রাইভেট গ্রুপ থেকে আমাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। এরই প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত দরখাস্ত আমি প্রমাণসহ দিয়েছি। নির্বাচন কমিশন আমাকে নিশ্চিত করেছিল যে তারা এটার একটা প্রাথমিক ব্যবস্থা নেবে। যারা অভিযুক্ত তাদেরকে ডেকে সতর্ক করা হয়েছে বলে নির্বাচন কমিশন থেকে আমাকে জানানো হয়েছে। এরপর আমি হলের ভিতরে নির্বাচনি প্রচারণা করলে এই প্রচারণার কথা উল্লেখ করে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে আমার বিরুদ্ধে বেনামি পোস্ট করা হচ্ছে এবং ছাত্রী সংস্থা এটিকে প্রমোট করছে। আমার প্রতিদ্বন্দ্বী শুধু একজনই আছেন, যিনি ‘অভিযাত্রিক ছাত্রী ঐক্য’ (ছাত্রী সংস্থার প্যানেল) থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদে প্রার্থিতা করছেন। আমি যাতে প্রার্থিতা প্রত্যাহার করে নিই, তাই তারা এই কাজ করছে।’

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্রী সংস্থার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শামসুন্নাহার হলে ছাত্রী সংস্থা কর্তৃক ঝুড়ি এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছিল, যা নির্বাচনী আচরণবিধিমালা ৯(ক) লঙ্ঘন করে। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪