| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে ৪ ঘণ্টা জেরার মুখে শিল্পা শেঠি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১১:৪৬:২৩:পূর্বাহ্ন  |  ১৪৭১৭৫২ বার পঠিত
সাড়ে ৪ ঘণ্টা জেরার মুখে শিল্পা শেঠি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাস দুয়েক আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। যারই প্রেক্ষিতে সোমবার (৬ অক্টোবর) শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দফতর (ইকনমিক অফেন্সেস উইং)।

ইকোনমিক অফেন্সেস উইং জানিয়েছে, শিল্পা শেঠিকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এই মামলায় শিল্পা শেঠি বা তার স্বামী রাজ কুন্দ্রার সংশ্লিষ্টতা নিয়ে বিস্তারিত কিছু এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত রাজ কুন্দ্রাসহ পাঁচজনের বক্তব্য নেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে মুম্বাই পুলিশ। ফলে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না এই যুগল।

গত আগস্টে তারকা দম্পতি শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। রাজ-শিল্পার বন্ধ হয়ে যাওয়া বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন দীপক। তার অভিযোগ সেই অর্থ আত্মসাৎ করেছেন শিল্পা-রাজ। এ মামলার বিষয়ে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে ইকোনমিক অফেন্সেস উইং।

দীপক কোঠারির অভিযোগ, ২০১৫-২০২৩ সালের মধ্যে শিল্পা-রাজ ব্যবসা সম্প্রসারণের জন্য তার কাছ থেকে ৬০ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তারা ব্যক্তিগত কাজে খরচ করেন। প্রথমে তারা এই অর্থ ঋণ হিসেবে নিলেও পরে কর বাঁচানোর অজুহাতে তা বিনিয়োগ বলে দেখান।

খানিকটা ব্যাখ্যা করে দীপক কোঠারি জানান, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ শতাংশ বার্ষিক সুদে অর্থ ফেরত দেওয়া হবে। এমনকি ২০১৬ সালের এপ্রিল মাসে শিল্পা শেঠি তার নামে একটি ব্যক্তিগত গ্যারান্টি ও লিখিত দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন এই অভিনেত্রী।

দীপক কোঠারির এসব অভিযোগ অস্বীকার করেছেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তারা। 

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে কেলেঙ্কারি, পর্নোগ্রাফি, টাকা আত্মসাৎসহ আরো বেশকিছু অভিযোগ রয়েছে। সেসবে অবশ্য অভিনেত্রীর যোগসাজোগ পাওয়া যায়নি।

২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে প্রথমবার রাজকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি জামিন পান। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করেছিল মুম্বাই পুলিশ।

পর্নোগ্রাফি–কাণ্ডের তদন্তে নেমে বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ওই অ্যাপ যে সংস্থা নিয়ন্ত্রণ করত, তার মালিক ছিলেন রাজ। একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিও পাওয়া যায়। অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে এ ধরনের ছবি তৈরি করতেন রাজ। তারপর তা বিক্রি করতেন। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল।

রাজ অবশ্য প্রথম থেকেই দাবি করেছেন, পর্নোগ্রাফি ভিডিও তৈরির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। এ মামলায় তাঁকে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ তিনি অস্বীকার করেন।

পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। চলতি বছরের শুরুর দিকে ইডি রাজ ও শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তাঁরা। সূত্র–টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪