| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৯:৫০:০৫:অপরাহ্ন  |  ১৪৩৭৭৫৬ বার পঠিত
জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া
ছবির ক্যাপশন: অর্চিতা স্পর্শিয়া / ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  : জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। অভিনয় জগতে তার উপস্থিতি নেই বললেই চলে যার কারনে গণমাধ্যমেও তাকে নিয়ে কোনো খবর নেই দীর্ঘদিনযাবত।

সম্প্রতি অভিনেত্রী অ্যামেলোব্লাস্টোমা নামক একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন যার ফলে চোয়ালের নিচে অস্বাভাবিক কোষের বৃদ্ধি হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার অ্যামেলোব্লাস্টোমা রোগ ধরা পড়েছে। গত কয়েক দিন ধরে আমি সার্জারির পূর্বের চিকিৎসা নিচ্ছি। আজই আমার অস্ত্রোপচার হওয়ার কথা।তিনি আরও জানান, বর্তমানে কারও সঙ্গে ফোনে কথা বলা বা যোগাযোগের মতো শারীরিক অবস্থা নেই। কাজসংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পোস্টের শেষ অংশে সবার কাছে দোয়া চেয়ে লেখেন,“সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”স্পর্শিয়ার অসুস্থতার খবরে তার দীর্ঘদিনের অনুসারী ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।তার সুস্থতা কামনা করে অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’। পরিচালক আরিক আনাম খান, ‘শুভ কামনা রইল। আল্লাহ যেন তোমাকে দ্রুত ও ভালোভাবে সুস্থতা দান করেন।’

অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘আল্লাহ যেন আপনার অস্ত্রোপচার সহজ ও সফল করে তোলেন।তিনি যেন আপনাকে দ্রুত সুস্থ হয়ে সেরা ওঠার শক্তি দান করেন। আমিন।’

এর আগেও, ২০২২ সালে অ্যাপেনডিসাইটিসের কারণে অস্ত্রোপচারের মুখোমুখি হন স্পর্শিয়া। সে সময়ও তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। অস্ত্রোপচার সফলভাবে শেষ হলে এবং কিছুটা সুস্থ হলে আবার যোগাযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে।'বন্ধু তিন দিন' শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি “রোদ”, “ওয়ারিশনামা”, “অরুনুদয়ের তরুন দল” দ্বারা নাটকে পদার্পণ করেন। পরবর্তীতে নানধর্মী নাটক, ওয়েব ধারাবাহিক ও ছবিতে দেখা যায় ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪