| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবি ছাত্রদলের প্রয়াত যুগ্ম-আহ্বায়ক হাসিবের প্রতিশ্রুতি রক্ষায় ছাত্রদল নেতার উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ২২:৪৬:৩২:অপরাহ্ন  |  ১২৩২৩৫২ বার পঠিত
জবি ছাত্রদলের প্রয়াত যুগ্ম-আহ্বায়ক হাসিবের প্রতিশ্রুতি রক্ষায় ছাত্রদল নেতার উদ্যোগ
ছবির ক্যাপশন: জবি ছাত্রদলের প্রয়াত যুগ্ম-আহ্বায়ক হাসিবের প্রতিশ্রুতি রক্ষায় ছাত্রদল নেতার উদ্যোগ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন শাখা ছাত্রদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।

প্রয়াত হাসিবুরের অসমাপ্ত এই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক  শাহারিয়ার হোসেন।

গত ৩ অক্টোবর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসিবুর রহমান। মৃত্যুর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন।

প্রসঙ্গত জানতে চাওয়া হলে যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার হোসেন  বলেন, ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিলো। কিন্তু ভাগ্য তাকে আর সেই সুযোগ দেয়নি।তার এই অপূর্ণ ইচ্ছেটা সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি তার পক্ষ থেকে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়াবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, হাসিব আজ আমাদের মাঝে নেই কিন্তু তার স্বপ্ন, তার হাসি, আর বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা আজও বেঁচে আছে আমাদের হৃদয়ে। 

রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, প্রয়াত হাসিবুর রহমান আসন্ন জবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের অন্যতম সম্ভাব্য প্রার্থী ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪