রিপোর্টার্স২৪ ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, তার পরনে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট; মুখে হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। পোস্ট করার পরই মুহূর্তে ছবিটি ভাইরাল হয়ে যায় এবং কমেন্ট বক্সে নানা ধরনের প্রতিক্রিয়া জমতে থাকে।
এক শ্রেণির নেটিজেন ফারিয়ার পোশাক নিয়ে কটাক্ষ করছেন, অন্যদিকে অনেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। কেউ লিখেছেন, এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে, আবার কেউ মন্তব্য করেছেন, শিল্পীর পোশাক নয়, কাজ দিয়েই বিচার হওয়া উচিত।
অভিনয়ের শুরু থেকে ফারিয়া বরাবরই নিজের মতো করে জীবনযাপন করেন বলে পরিচিত। শ্রীলঙ্কা সফরের ছবিগুলো ঘিরে বিতর্ক হলেও তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
রিপোর্টার্স২৪/ঝুম