| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুব শিগগিরই জানা যাবে, জুবিনের মৃত্যু দুর্ঘটনা, নাকি খুন!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০৫:২৫:১৪:পূর্বাহ্ন  |  ১৪৩৩৭৩৩ বার পঠিত
খুব শিগগিরই জানা যাবে, জুবিনের মৃত্যু দুর্ঘটনা, নাকি খুন!
ছবির ক্যাপশন: জুবিনের মৃত্যু দুর্ঘটনা, নাকি খুন!

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র আলোড়ন অব্যাহত। এটি কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত খুন— সেই প্রশ্নে এখন সরব গোটা অসমসহ সঙ্গীতপ্রেমীরা।

এদিকে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) জুবিনের মৃত্যুরহস্যে এক বড় প্রমাণ পেয়েছে বলে জানা গেছে। এই গুরুত্বপূর্ণ সূত্রটি দিয়েছেন জুবিনের দীর্ঘদিনের সহকর্মী ও সংগীত পরিচালক মানস রবিন।

বুধবার এসআইটি’র দপ্তরে গিয়ে তাদের মুখোমুখি হন মানস রবিন। সেখানে তিনি তদন্তকারী দলের কাছে ‘সংগ্রহ করা কিছু প্রামাণ্য তথ্য’ তুলে দেন। এর ফলে জুবিন গার্গের মৃত্যুরহস্য উদঘাটনে এসআইটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

এসআইটি-র সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে রবিন বলেন,আজ এসআইটির কাছে গেলাম এবং তাদের হাতে কিছু জরুরি তথ্য তুলে দিয়েছি। আমি বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো জোগাড় করেছি। আমার বিশ্বাস, এই উপাদানগুলো তদন্তকারী দলকে সঠিক পথে চলতে এবং জুবিনের মতো আমাদের প্রিয় শিল্পীর এমন অকাল ও রহস্যময় মৃত্যুর পেছনের সত্যটা বের করতে সাহায্য করবে। 

তবে রহস্যের স্বার্থে ঠিক কী ধরনের তথ্য তিনি এসআইটি’র হাতে তুলে দিলেন, তা এখনই প্রকাশ্যে আনতে নারাজ রবিন। তিনি জানান, তদন্তের গতিপথ মসৃণ রাখার জন্যই তথ্যগুলো গোপন রাখা প্রয়োজন।

রবিন আরও দৃঢ়তার সাথে বলেন, এটা আমার নিজস্ব কোনো ধারণা নয়। এগুলো আমি বিভিন্ন সূত্র থেকে একত্র করেছি। আমি বিশ্বাস করি, এসআইটি এই তথ্যগুলো দায়িত্বের সঙ্গে ব্যবহার করবে। আমার মনে হয়, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। আমরা ভীষণ আশাবাদী, খুব শিগগিরই হয়তো জানা যাবে, জুবিনের মৃত্যু দুর্ঘটনা ছিল নাকি এটি কোনো পরিকল্পিত খুন বা ষড়যন্ত্র।

উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সম্প্রতি তার এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাঝেই মানস রবিনের তথ্য প্রদান, তদন্তে এক নতুন ও শক্তিশালী মোড় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিন আরও জানিয়েছেন, তথ্যগুলো তিনি আরও আগেই দিতে চেয়েছিলেন। অবশেষে তা এসআইটি’র হাতে তুলে দিতে পেরে তিনি এখন স্বস্তিতে আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪