| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে হবে ভোটগ্রহণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১০:৫১:১০:পূর্বাহ্ন  |  ১২২৪৩১৮ বার পঠিত
চাকসু নির্বাচনে  বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে হবে ভোটগ্রহণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

চবি প্রতিনিধি: আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ১৫টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের পাঁচটি ভবনে। এছাড়া ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আব্দুল করিম ভবন, যেটি পুরাতন কলা ও মানববিদ্যা অনুষদের ভবন সেখানে সোহরাওয়ার্দী হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের নতুন শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে শাহজালাল, আলাওল ও এ এফ রহমান হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন। বিজ্ঞান অনুষদ ভবনে শাহ আমানত, শহীদ আব্দুর রব ও মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।

বাকি দুটি হলো সমাজবিজ্ঞান অনুষদ ভবন, এ কেন্দ্রে নবাব ফয়জুন্নেছা, শামসুন নাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অতীশ দীপঙ্কর হলের বরাদ্দপ্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা ভোট দিবেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে প্রীতিলতা, বিজয়-২৪, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা ভোট দিবেন।

নির্বাচনী কার্যক্রম সুন্দর মতো চলছে জানিয়ে তিনি আরও বলেন, আশাকরি শিক্ষার্থীদের সাথে নিয়ে সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পারবো। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪