| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মহল্লা’য় ফিরছেন আইরিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৫:৫০:১৮:অপরাহ্ন  |  ১৪৩৭৫২৭ বার পঠিত
‘মহল্লা’য় ফিরছেন আইরিন
ছবির ক্যাপশন: চিত্রনায়িকা আইরিন সুলতানা

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন আইরিন। জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসানের ‘মহল্লা’ নামের ধারাবাহিকে দেখা যাবে তাকে। এতেও একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

পুরান ঢাকার গল্প নিয়ে গড়ে উঠেছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’। এরই মধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটের বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি পয়লা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ। 

নতুন ধারাবাহিক প্রসঙ্গে ফরিদুল হাসান বলেন, ‘এটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে, তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হচ্ছে। এতে অনেক জনপ্রিয় শিল্পীরা অভিনয় করছেন। অস্থির সময়ে স্বস্তি দিবে মহল্লা। পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প। আমরা প্রায়ই শুনে থাকি পরিবারের গল্প হয় না। তা অনেকটাই ভুল। কারণ, পরিবারের গল্প হয় তবে তুলনামূলক কম। তবে আমি বরাবরই পারিবারিক গল্পকে গুরুত্ব দিই। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই ‘মহল্লা’ নির্মাণ করছি।’

ধারাবাহিকটি নিয়ে আইরিন বলেন, ‘এতে আমি ‘মধু’ চরিত্রে অভিনয় করছি। মধু জনপ্রিয় একজন চিত্রনায়িকা। তাকে পুরান ঢাকার একটি মহল্লায় ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য নেওয়া হয়। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।’

যাহের আলভী বলেন, ‘আমার পুরান ঢাকায় বেড়ে ওঠা। মহল্লায় আমাদের অনেক গল্প আছে সেসব পর্দায় তুলে ধরা হচ্ছে।’

গল্পের প্রয়োজনে ‘মহল্লা’ ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। এটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই গায়ক। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন। সাজসজ্জায় টিটু শিকদার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪