| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিশাই শাকিবের নায়িকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১৫:৩৪:১২:অপরাহ্ন  |  ১৪৫২৮২৪ বার পঠিত
তিশাই শাকিবের নায়িকা
ছবির ক্যাপশন: শাকিব খান ও তানজিন তিশা

স্টাফ রিপোর্টার: সোলজার সিনেমায় শাকিব খানের নায়িকা তানজিন তিশা—কয়েক সপ্তাহ ধরে গুঞ্জনটা ডালপালা মেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হয়েছে। তবে তিশা কিংবা সিনেমার পরিচালক, কেউই বিষয়টি নিশ্চিত করেননি; ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পাশাপাশি কলকাতার ভালোবাসার মরশুম নামে আরেকটি সিনেমায়ও তিশার অভিনয়ের খবর এসেছিল। এই সিনেমায় বলিউড অভিনেতা শারমন যোশি আছেন। এর মধ্যে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, কলকাতার সিনেমা থেকে তিশা বাদ পড়েছেন। তিশা কি আসলেই কলকাতার সিনেমা থেকে বাদ পড়েছেন? শাকিবের নায়িকা হওয়ারই–বা কী হলো?

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জনের ইতি টেনেছেন তিশা। তিনি জানান, সোলজার সিনেমায় অভিনয়ের জন্য ভালোবাসার মরশুম সিনেমাটি ছেড়ে দিয়েছেন।

এর আগেও শাকিব খানের বিপরীতে প্রেমিক নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তিশার। তবে রায়হান রাফীর সিনেমাটি শুটিংয়ে গড়ায়নি। সোলজার সিনেমায় প্রথমবার শাকিবের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিশা। তানজিন তিশা বলেন, ‘দুটো (ভালোবাসার মরশুম ও সোলজার) সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তা ছাড়া আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আর চাইছিলাম শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে।’ 

ভারতের ছবিতে অভিনয়ের জন্য তানজিন তিশার সে দেশের ভিসা নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু শুটিংয়ের সময় ঘনিয়ে এলেও ভিসা মেলেনি। এরপর তিনি আর চেষ্টা করেননি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ। তাই সোলজারই আমার প্রথম পছন্দ।’

সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন তিশা। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪