| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত কলেজ শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০৫:৩০:০৪:পূর্বাহ্ন  |  ১৬৭৯১২৪ বার পঠিত
সাত কলেজ শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন । শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  তারা জানিয়েছেন, সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন  ।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই।


দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি। দ্রুত সময়ে মধ্যে অধ্যাদেশ জারি করলে আমরা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারব। যেহেতু এখনো এমন কিছু হয়নি, তাই আমাদের শিক্ষা জীবন হুমকির মুখে রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আবারও নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি।’

শিক্ষার্থীদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের পড়ার টেবিলে ফিরে যেতে রাষ্ট্র সহযোগিতা করবে।


  রিপোর্টার্স২৪/সি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪