| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ হেফাজতে ইসলামের

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯১৬৬৭ বার পঠিত
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ হেফাজতে ইসলামের
ছবির ক্যাপশন: নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ হেফাজতে ইসলামের

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। শুধু প্রতিবেদন করলে হবে না, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। আমরা বলতে চাই, আপনারা (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা এসেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে (ড. ইউনূস) ক্ষমতা থেকে নামাবো। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মীর ইদ্রিস, মুফতি জাবের কাশেমী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, প্রমুখ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪