| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ইশতেহার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৭:৪২:৩৭:পূর্বাহ্ন  |  ১২১৪৩৩১ বার পঠিত
রাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ইশতেহার ঘোষণা
ছবির ক্যাপশন: ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ইশতেহার ঘোষণা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম।’ রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণা করেন ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা। এছাড়া অনুষ্ঠানে প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ইশতেহারগুলো হলো: ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, সময়মতো ফল প্রকাশ ও সেশনজট নিরসনে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ণ, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০% গবেষণা খাতে বরাদ্দ এবং গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ চালু করা, শিক্ষাবৃত্তির সংখ্যা ও পরিমাণ বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করা এবং শিক্ষার্থীদের জন্য নিয়মিত জব ফেয়ারের আয়োজন করা, শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন,সেন্ট্রাল লাইব্রেরি ও হলের সেমিনার লাইব্রেরিগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, শীতাতপ নিয়ন্ত্রণ (AC) ব্যবস্থা উন্নতিকরণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার বুলিং, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য এবং অন্য যেকোনো প্রকার সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত মোটরবাইক এবং এ ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা মেরামত এবং সংস্কার, ক্যাম্পাসের অভ্যন্তরের রিকশা ও অন্যান্য যানবাহন রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং রিকশাচালকদের নির্ধারিত পোশাক প্রদান ও ভাড়া নির্ধারণ, ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন, ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা করা, রাবি মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ইউনিটে ২৪ ঘন্টা ডাক্তার ও আধুনিক সেবা নিশ্চিত করা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সেবার জন্য নির্দিষ্ট তহবিলের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রম নিশ্চিতকরণ এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থা করা, নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজঘর, পর্যাপ্ত কমনরুম নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম যথাযথ ইকুইপমেন্টসহ উন্মুক্ত করা, প্রতিটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন, নারীদের জন্য মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ব্রেস্টফিডিং কর্নারের ব্যবস্থা, নারী শিক্ষার্থীদের হল এলাকায় সুপার শপ ও কনফেকশনারি নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব করা হবে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোরভিত্তিক ওয়াশরুম নিশ্চিতকরণ এবং একাডেমিক ভবন সমূহে লিফটের ব্যবস্থা করা,  ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ, প্রতিটি হলে সনাতন ধর্মাবলম্বী-সহ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য প্রার্থনাকক্ষ নিশ্চিতকরণ, কেন্দ্রীয় প্যাগোডা নির্মাণের উদ্যোগ গ্রহণ, নিয়মিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামসহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী-বান্ধবকরণ, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ,  আবাসন সংকট নিরসন, নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা, ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন প্রতিষ্ঠা করা, হলগুলোর ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ খাবারের অভিন্ন মূল্যতালিকা নির্ধারণ ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ,  দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা, ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪