| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসু ফল ঘোষণায় লাগবে সর্বোচ্চ ১৫ ঘণ্টা: রাবি উপাচার্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১১:১৭:৩২:পূর্বাহ্ন  |  ১৬৭৪২১৬ বার পঠিত
রাকসু ফল ঘোষণায় লাগবে সর্বোচ্চ ১৫ ঘণ্টা: রাবি উপাচার্য
ছবির ক্যাপশন: রাকসু ফল ঘোষণায় লাগবে সর্বোচ্চ ১৫ ঘণ্টা: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ফলাফল ভোটগ্রহণের সর্বোচ্চ ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব।

রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান রাবির উপাচার্য। 

তিনি বলেন, ‘এটা অন্তত বলতে চাই আমাদের ৩ থেকে ৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘন্টার মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশাবাদী।’ 

তিনি আরো বলেন, ‘ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গণনা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও এ বিষয়ে দেখতে পারবেন।’

এর আগে একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য সালেহ হাসান নকীব। নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান তিনি। এসময় নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ, প্রক্টর ড. মাহবুবর রাহমান উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪