| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাম্য হত্যার বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭১০৩৭৭ বার পঠিত
সাম্য হত্যার বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: সাম্য হত্যার বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে চাকসু কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দেন।


এ সময় চবি ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন এবং সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪