| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশের জন্য ছাত্রদলের স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ১৪:১১:৫০:অপরাহ্ন  |  ১২১৩৬৫০ বার পঠিত
ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশের জন্য ছাত্রদলের স্মারকলিপি
ছবির ক্যাপশন: ফাইল ছবি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল এনালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রবর্তনের জন্য স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রবিবার (১২ অক্টোবর) উপাচার্য রেজাউল করিম বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আইসিটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রণক দপ্তরে স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রদল।

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ প্রক্রিয়া এখনও মূলত এনালগ পদ্ধতিতে সম্পন্ন হয়- অর্থাৎ কাগজে প্রকাশ বা বিভাগীয় বোর্ডে টাক্সনোর মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়। এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ, বিভ্রান্তিকর এবং প্রযুক্তিনির্ভর যুগে আমাদের বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় এখন এমন এক সময়ে রয়েছে যখন শিক্ষার্থীদের একাডেমিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। দেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে ফলাফলসহ একাডেমিক ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এটি সময়ের দাবি।

স্মারক লিপিতে আরো বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ফলাফল প্রকাশের জন্য একটি ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে প্রতিটি শিক্ষার্থী তার রোল/আইডি নম্বর ব্যবহার করে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজ ফলাফল তাৎক্ষণিকভাবে দেখতে পারে। এর মাধ্যমে :

১. ফলাফল প্রকাশ প্রক্রিয়া হবে স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল:

২ . প্রশাসনের উপর অতিরিক্ত চাপ কমবে:

৩. শিক্ষার্থীরা তাদের ফলাফল ও পূর্ববর্তী একাডেমিক তথ্য সহজেই সংরক্ষণ ও যাচাই করতে পারবে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ এখন সময়ের দাবি। দেশের অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ডিজিটাল রেজাল্ট সিস্টেম চালু করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও যদি সেই পথে এগিয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের সুবিধা যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কাজও আরও সহজ ও স্বচ্ছ হবে।’

প্রসঙ্গত, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি যাতে ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করা হয়। এখনো আমাদের সকল বিভাগে কাগজে ফলাফল প্রকাশ করা হয়— যা সময়সাপেক্ষ, বিভ্রান্তিকর এবং আধুনিক বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অনলাইনে নিজের ফলাফল সহজে দেখতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, আবু আনসার,সদস্য ইমন, বাদশা, তামিম, ইমরোজ, নিহাল।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪