| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবার এমা অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘নিশি’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১২:৫৯:৩০:অপরাহ্ন  |  ১৪১৫১০২ বার পঠিত
প্রথমবার এমা অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ‘নিশি’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৩৫ তম এনভারমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো পুরস্কার জিতল গোলাম রাব্বানীর সিনেমা ‌‘নিশি’। এমা অ্যাওয়ার্ডের স্টুডেন্ট ক্যাটাগরিতে সিনেমাটি এ পুরস্কার পায়।

শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস এঞ্জেলসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পুরস্কার ঘোষণা করে।  

এমা অ্যাওয়ার্ডে বাংলাদেশ প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে। এর গল্প ও চিত্রনাট্য গোলাম রাব্বানীর। সহ-পরিচালক হিসেবে আছেন জহিরুল ইসলাম।  

স্বল্পদৈর্ঘ্যটির প্রযোজনা সংস্থা ইন্টরন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানায়, এই নমিনেশন পাওয়ার মাধ্যমে ‌‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি। যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশাল অর্জন।  

গোলাম রাব্বানী বলেন, ‌সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫ তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য এই পুরস্কার অর্জন করল। এটা বাংলা সিনেমার ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।

ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্ক ঢাকার সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এর গল্পে দেখা যাবে একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সঙ্কটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।  

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ, ভারতী। পোল্যান্ডের বিখ্যাত ফিল্মস্কুল লজ ফিল্ম স্কুলে এর চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। ‘নিশি’ই বাংলাদেশের প্রথম কোনো কাজ যার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে লজ ফিল্ম স্কুলে। এর চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।  

সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হয়েছে। গোলাম রাব্বানী জানান, এটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।  

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪