| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুক আইডি নিয়ে বিব্রত অভিনেতা জাহিদ হাসান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৪:৫১:৫৮:অপরাহ্ন  |  ১৪১২৮৩৩ বার পঠিত
ফেসবুক আইডি নিয়ে বিব্রত অভিনেতা জাহিদ হাসান

রিপোর্টার্স২৪ ডেস্ক : রোববার (১২ অক্টোবর) একটি ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এই রিকোয়েস্ট পাঠিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। সেই প্রোফাইলে অভিনেতা জাহিদ হাসানের ছবি। কাভারের ছবিতে দেখা যায়, দূরে তাকিয়ে অভিনেতা জাহিদ হাসান। কিন্তু প্রোফাইল লক। ফেসবুকে বন্ধু না হলে ঘুরে দেখার সুযোগ নেই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে হঠাৎ করেই চোখ যায় একটি স্ট্যাটাসের দিকে।

দুটি স্ক্রিনশট দিয়ে জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’ সেই ছবিতে জাহিদ হাসান নামের একটি ফেসবুক আইডি ও একটি পেজের স্ক্রিনশট। রোববার রাতের এই ঘটনা।

ফেসবুক নিয়ে হয়রানি, বিব্রত হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। যে কারণে আজ সোমবার সকালে ভুয়া ফেসবুক আইডি প্রসঙ্গে কথা হয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে। তিনি শুরুতে জানান, ফেসবুক আইডি ঘিরে বিব্রত হচ্ছেন। তাঁর নামে কে বা কারা ফেসবুক ব্যবহার করছেন। কয়েকজন এই অভিনেতা ও তাঁর পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসান নামে ফেসবুকে আইডি ও পেজ চালু করেছে।

কথার বলার এক পর্যায়ে জাহিদ হাসান একটি স্ক্রিনশট পাঠান। সেই সময় তিনি জানান, এই একটি মাত্র ফেসবুক আইডি তিনি ব্যবহার করেন। বাকি সব ভুয়া। এবার এই আইডি ঘুরে বোঝা যায়। আগের জাহিদ হাসান ভুয়া।

এই ভুয়া জাহিদ হাসানদের কাছ থেকে ভক্ত ও সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে আসল জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে দুটি ভুয়া ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’

মূলত ভুয়া ফেসবুক আইডি চালানো ব্যক্তিটি আসল জাহিদ হাসানের ফেসবুক স্ট্যাটাস হুবহু কপি করে একই বার্তা পোস্ট করেছে। আসল জাহিদ হাসানকে ভুয়া প্রমাণ করতে। এই নিয়ে জাহিদ হাসান বলেন, ‘আমার ছবি দিয়ে এমন অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এরা নানা কিছু লিখছে আমার হয়ে। আবার আমার স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। কোনটা আসল আর কোনটা নকল, এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন দিন–সময় ভালো না। কখন কে আমার ছবি ব্যবহার করে কী লেখে, সেটা নিয়েই চিন্তায় রয়েছি।’

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪