স্টাফ রিপোর্টার: সামাজিক মাধ্যম সরগরম নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির তৃতীয় বিয়ের খবরে। স্বামীর মৃত্যুর বছর পেড়োতেই বিয়ের পিঁড়িতে বসায় তার সমালোচনায় মেতেছেন অনেকে। আবার কেউ দাঁড়িয়েছেন পাশেও। তবে বিয়ে নিয়ে মুখ না খুললেও সামাজিক মাধ্যমে দিয়েছেন একটি পোস্ট।
ওই পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে তনির সন্তানদের। দুজনে সমুদ্র সৈকতে। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার পুত্র আমাকে ভয়েজ পাঠায় তার বোন তাকে বকা দিয়েছে, এই কষ্টে তার বুক ফেটে যাচ্ছে।
এরপর লেখেন, তার সবচেয়ে বেশি কষ্ট লাগে তার বোন তাকে বকা দিলে। সে সানভীকে মারতে পারবে কিন্তু সানভী পারবে না! দুইজন একটু পর পর ঝগড়া করবে, কিন্তু একজন আরেকজনকে ছাড়া বাচঁবে না।
গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রায়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।
প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।
শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই বিয়ে করলেন তনি। সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ পেয়েছে। যেখানে তনিকে দেখা যাচ্ছে এমডি সিদ্দিক নামের এক ব্যক্তির সঙ্গে।
এমডি সিদ্দিক নিজের ফেসবুকে তনির সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’
সিদ্দিকের পোস্টে স্পষ্ট তনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে তনিও তেমন ইঙ্গিত দিয়ে জন্মদিনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিককে। সেখানে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’
রিপোর্টার্স২৪/ধ্রুব