| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু ভোট গণনা হবে দুই লেয়ারে: উপ-উপাচার্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৬:২৪:২৫:পূর্বাহ্ন  |  ১৬৬৪৭০৬ বার পঠিত
চাকসু ভোট গণনা হবে দুই লেয়ারে: উপ-উপাচার্য
ছবির ক্যাপশন: চাকসু ভোট গণনা হবে দুই লেয়ারে: উপ-উপাচার্য

রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোট গণনা দুই লেয়ারে হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘চাকসুর ভোট গণনা হবে দুই লেয়ারে। ১৫ তারিখেই ফলাফল ঘোষণা করা হবে। আমাদের ব্যালট পেপার আর রঙ পর্যন্ত এখনো কেউ জানে না, আমরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করছি।’

এ উপ-উপাচার্য জানান, ফল গণনার সময়ও সব প্রার্থীর প্রতিনিধি থাকবেন। ভোটের সময় পরিদর্শক এবং গণমাধ্যমকর্মীদের থাকবে অবাধ চলাচল।

তিনি আরও বলেন, ডাকসু এবং রাকসু নির্বাচন থেকেও আমরা শিখেছি। সেসব সীমাবদ্ধতা আমাদের এখানে হবে না বলেই বিশ্বাস করি। নির্বাচন ঘিরে নিয়োগ করা হয়েছে পর্যাপ্ত জনবল। 

 এবার চাকসুর সপ্তম নির্বাচনে ভোটার ২৭ হাজার ৫১৬ জন। যাতে ভিপি-জিএসসহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ১৫ হল ও হোস্টেল সংসদে পদ ১৪টি করে। যার বিপরীতে প্রার্থী ৯০৮ জন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ৪১৫। ৫টি অনুষদ ভবনে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬০টি কক্ষে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪