| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ সেকেন্ড, নিঃশ্বাস বন্ধ করে মাহির ‘পারফেক্ট শট’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০১:২৪:৫৮:পূর্বাহ্ন  |  ৩৮৭৫৯৩৯ বার পঠিত
১৭ সেকেন্ড, নিঃশ্বাস বন্ধ করে মাহির ‘পারফেক্ট শট’
ছবির ক্যাপশন: ১৭ সেকেন্ড, নিঃশ্বাস বন্ধ করে মাহির ‘পারফেক্ট শট’

রিপোর্টার্স২৪ ডেস্ক : কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব সামিরা খান মাহি। নিয়মিতই কাজ ও ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ছোট পর্দার এ অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করেছেন মাহি। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?’ তার এই ক্যাপশন থেকে ধারণা করা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য পেতে মাহিকে বেশ কসরত করতে হয়েছে।

নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটো শুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই সোশ্যালে ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া। ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের। অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪