| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষ দিনের প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৯:৪৯:৪০:পূর্বাহ্ন  |  ১২০৪০০৩ বার পঠিত
শেষ দিনের প্রচারণায় জমজমাট রাবি ক্যাম্পাস

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনি প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পোস্টার, লিফলেট ও শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে সরব হয়ে ওঠেন।

বিভিন্ন অনুষদ, হল ও একাডেমিক ভবনের সামনে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর ছিল পরিবেশ। সমর্থকরা  স্লোগান ও ব্যানার হাতে নিয়ে প্রিয় প্রার্থীর জয় কামনায় ব্যস্ত সময় কাটান।

সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজ প্রচারণার শেষ দিন, এখন আমরা পাল্টা পাল্টি অভিযোগ করে সময় নষ্ট না করে প্রচারণায় সম্পূর্ণ সময় ব্যয় করতে চাই।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল ১২ তম মিটিং এ গিয়ে আমাদের বাধা প্রদান করা হয়। এর আগে আমরা ১১ টি মিটিং করেছি কোনো বাধা ছাড়া। আমার মনে হয় আমাদের প্রতি শিক্ষার্থীদের সমর্থন হয়তো কাউকে হয়তো হতাশ করেছে। তার জন্য তারা নির্বাচন কমিশনারকে আমাদের বিরুদ্ধে প্রভাবিত করিয়েছে।

ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, ফ্যাসিবাদ আমল থেকেই আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। তাদের অধিকার আদায়ের দাবি ও অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা বহুবার নানা ধরনের নির্যাতনে শিকার হয়েছি। সেই থেকে শিক্ষার্থীদের সাথে আমাদের ওঠাবসা। যেহেতু নতুন করে আমরা ভোটের মাঠে নেমেছি, তাদের (শিক্ষার্থীদের) ভালোবাসা ও সমর্থনে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা অবশ্য জয় পরাজয় নিয়ে ভাবছি না। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছি এবং করে যাবো।


সম্মিলিত শিক্ষার্থীর জোটের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, প্রথম বার যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল তা নষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় দফায় যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে শিক্ষার্থীরা আগের থেকে দ্বিগুণ বেশি উপভোগ করছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে পরিমাণ সাড়া দিয়েছেন ও আন্তরিকতা দিয়ে গ্রহণ করেছেন, তাতে আমরা অভিভূত। প্রচারণার মাধ্যমে রাকসুর যে আমেজ তৈরি হয়েছে তা শিক্ষার্থীরা উপভোগ করছে এবং তারা ১৬ তারিখ দলে দলে আমাদের ভোট দিয়ে এক বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ করে  দেবে বলে আমরা আশাবাদী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪