| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচনে ভোট দিতে শাটল ট্রেনে এলেন শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৪:২২:১৩:পূর্বাহ্ন  |  ১১৯৭৪৫৯ বার পঠিত
চাকসু নির্বাচনে ভোট দিতে  শাটল ট্রেনে এলেন শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ।


সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছাড়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে পৌঁছান হাজারো শিক্ষার্থী। ট্রেন থেকে নেমে তারা ছুটে যান নিজ নিজ অনুষদ ভবনের দিকে। 


আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হুমায়রা বলেন, ‘৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন। এটা যেমন গর্বের বিষয়, তেমনি আমরা চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।’


যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, ‘এত দিন ক্লাস-পরীক্ষার জন্য ক্যাম্পাসে আসতাম। আজ এলাম ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে।’


এবার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। প্রার্থী হয়েছেন ৯০৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।


কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪