রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়।
এবার পাঁচটি অনুষদ ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকেরা অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান বলেন, নির্দেশনা মোতাবেক সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে।
তবে কেউ ভোট দেওয়ার জন্য চারটার আগে লাইনে দাঁড়ালে তাঁকে ভোট দিতে সুযোগ দেওয়া হবে।
চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।
রিপোর্টার্স২৪/এসসি