| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: চবি উপাচার্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৬:১০:০০:পূর্বাহ্ন  |  ১১৯৬২৯৭ বার পঠিত
চাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: চবি উপাচার্য
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, ‘এই নির্বাচন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এবং এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ ও ‘রিহার্সাল’ হিসেবে বিবেচিত হবে।

উপাচার্য জানান, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিত করছে।

প্রচারণার সময় কোড অব কনডাক্ট মেনে চলা হয়েছে এবং পোলিং এজেন্টদের নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়েছে।’

এবারের নির্বাচন ওএমআর ব্যালট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।  

চাকসুর ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪