| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন পাওয়া গেলো না অমোচনীয় কালি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৭:৩৪:৫৪:পূর্বাহ্ন  |  ১১৯৫০৬০ বার পঠিত
কেন পাওয়া গেলো না অমোচনীয় কালি

রিপোর্টার্স২৪ ডেস্ক : চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেওয়া হচ্ছে, তা এক ঘষাতেই উঠে যাচ্ছে। এমন অভিযোগের পর বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে মনির উদ্দিন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছে, জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সাধারণত জার্মানি থেকে অমোচনীয় কালি আনা হয়। নির্বাচনের পরে তা আবার ধ্বংসও করা হয়। ফলে অমোচনীয় কালি পাওয়ার কোনো সুযোগই নেই।’

এখন ভোটারদের আঙুলে সাধারণ মার্কার দিয়ে কালি দেওয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

এক ঘষাতে কালি উঠে যাওয়া প্রসঙ্গে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এটি কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ, কয়েক ধাপে ভোটারদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’

আইটি অনুষদের ভোট কেন্দ্রে ১২টি সইবিহীন ব্যালট পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে, এ বিষয়ে তিনি বলেন, ‘এটি ভুলবশত হয়েছে। ১২টি ব্যালট আলাদা করে কেন্দ্রের দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা সই করবেন।’

আজ সকাল ৯টা থেকে চাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আধা ঘণ্টা দেরিতে তা শুরু হয়। এ বিষয়ে অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ সকাল ৯টাতেই শুরু হয়েছে। যদিও কোনো কোনো কেন্দ্রে ১০-১৫ মিনিট এদিক-সেদিক হয়েছে।’


তথ্যসূত্র : প্রথম আলো


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪